মুর্শিদাবাদের কর্ণসুবর্ণের চোখ ভেজা। কান্না। বহরমপুর থানার কর্ণসুবর্ণ স্টেশন সংলগ্ন গোবিন্দপুর রেলগেটে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। শুক্রবার সকাল ৬টা ৪০। অভিশাপ! পড়ুয়া নিয়ে রেললাইন পার হচ্ছিল পুল কার। তখনই কাটোয়াগামী নিমতিতা-কাটোয়া প্যাসেঞ্জার ট্রেনের ধাক্কা। মৃত ৪ স্কুল পড়ুয়া এবং ১ সাইকেল আরোহী। স্থানীয়দের অভিযোগ স্থানীয়দের অভিযোগ, মদ্যপ অবস্থায় ছিলেন গেটম্যান। পরপর দুটি ট্রু ট্রেন যাওয়ার কথা ছিল। স্থানীয়দের দাবি, একটি ট্রেন যাওয়ার পরেই রেলগেট তুলে দেন গেটম্যান। তখনই রেললাইন পারাপারের জন্য এগোয়ে পড়ুয়াদের পুল কার। তখনই নিমতিতা-কাটোয়া প্যাসেঞ্জার ট্রেন ধাক্কা মারে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে অভিযুক্ত গেটম্যানকে গ্রেফতার করা হয়েছে।
গেটম্যানের চরম গাফিলতি ও উদাসীনতার জেরে মুর্শিদাবাদের বহরমপুর থানার কর্ণসুবর্ণ স্টেশন সংলগ্ন গোবিন্দপুর রেলগেটে ঘটল এক ভয়াবহ দুর্ঘটনা। শুক্রবার সকাল ৬টা ৪০ মিনিট নাগাদ হাওড়া ডিভিশনের কাটোয়া-আজিমগঞ্জ শাখার এই রেলগেটে কাটোয়াগামী নিমতিতা-কাটোয়া প্যাসেঞ্জার ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় স্কুল পড়ুয়া বোঝাই একটি টাটা সুমো গাড়ি। এই মর্মান্তিক দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৪ শিশু পড়ুয়া সহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে। আহত বেশ কয়েকজন চিকিৎসাধীন। ঘটনার পর থেকে চরম উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। কর্তব্যে গাফিলতির অভিযোগে ইতিমধ্যেই রেলের তরফে গেটম্যান ও সুপারভাইজারকে সাসপেন্ড করা হয়েছে। অভিযুক্ত গেটম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মৃতদের তালিকা:
* স্কুল পড়ুয়া ফারহানা বেগম (বয়স ৭)
* স্কুল পড়ুয়া জাসিকা শবনম (বয়স ৮)
* স্কুল পড়ুয়া ইসানুর রহমান (বয়স ৫)
* স্কুল পড়ুয়া তামান্না পরভিন (বয়স ৭)
* সাইকেল আরোহী জামশেদ শেখ (বয়স ৫০)


