অস্ট্রেলিয়া সফর শেষ করে এবার ভারতের পথে ব্রাজিল জাতীয় ফুটবল দল। ইতিহাসে প্রথমবার ভারতের মাটিতে ম্যাচ খেলতে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আগামী ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে মাঠে নামবে ব্রাজিল, যা ভারতীয় ফুটবলপ্রেমীদের কাছে এক ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে।
ব্রাজিল ফুটবল দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের সঙ্গে এই সফর তাদের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করবে। বিশেষ করে, বিশ্বের মধ্যে ব্রাজিল দলের সবচেয়ে বড় আন্তর্জাতিক সমর্থকগোষ্ঠীগুলির অন্যতম রয়েছে ভারতে। প্রজন্মের পর প্রজন্ম ধরে ভারতীয় ফুটবলপ্রেমীরা ব্রাজিলের খেলা ও ঐতিহ্যকে ভালোবেসে এসেছেন।
ভারতীয় সমর্থকদের সঙ্গে এই বিশেষ মুহূর্ত ভাগ করে নেওয়ার জন্য মুখিয়ে রয়েছে সেলেসাও। ব্রাজিল দলের বার্তা, “কলকাতায় দেখা হবে।”


