গোয়ায় আইনি বিয়ের নিবন্ধন সারলেন অর্জুন-গ্যাব্রিয়েলা

Spread the love

দীর্ঘদিনের সঙ্গী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসের সঙ্গে এবার আইনি ভাবে বিয়ের নিবন্ধন করলেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। গোয়ার উত্তর গোয়ার মাপুসার সাব-রেজিস্ট্রার অফিসে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা। উপস্থিত ছিলেন তাঁদের ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু।

জানা গিয়েছে, স্থানীয় আইনে প্রথম ও দ্বিতীয় সইয়ের মধ্যে বাধ্যতামূলক ১৫ দিনের অপেক্ষার সময় মকুবের জন্য বিশেষ অনুমতিও নেওয়া হয়েছিল। সাব-রেজিস্ট্রার সুরজ ভেরনেকর জানিয়েছেন, গোয়ার ইউনিফর্ম সিভিল কোডের অধীনেই তাঁদের বিয়ের নিবন্ধন হয়েছে।

২০১৮ সাল থেকে সম্পর্কে রয়েছেন অর্জুন ও গ্যাব্রিয়েলা। ২০১৯ সালে জন্ম হয় তাঁদের প্রথম ছেলে আরিকের। চার বছর পর দ্বিতীয় পুত্র আরিভের জন্ম হয়। কিছুদিন আগেই সম্পর্কের ছয় বছর পূর্ণ হওয়ার পর গ্যাব্রিয়েলার সঙ্গে বাগদানের কথাও প্রকাশ্যে জানান অর্জুন।

এর আগে প্রাক্তন মডেল মেহর জেসিয়ার সঙ্গে বিবাহিত ছিলেন অর্জুন রামপাল। ১৯৯৮ সালে তাঁদের বিয়ে হয় এবং তাঁদের দুই মেয়ে মহিকা ও মাইরা রয়েছে। ২০১৮ সালে বিচ্ছেদের ঘোষণা করার পর ২০১৯ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *