বলির পাঁঠা সঞ্জয়? বিচার চাইল কলকাতা

Spread the love

কলেজস্ট্রিট থেকে মিছিল এলো শ্যামবাজারে। আর জি করের বিচার চেয়ে রাতভর অবস্থানে জুনিয়র ডাক্তাররা। পাঁচ মাস পূর্ণ হয়েছে আরজি কর কাণ্ডের এই বৃহস্পতিবার। সেই উপলক্ষে জুনিয়র ডাক্তারদের একাংশ কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলে হাঁটেন তারপরে অবস্থানে বসেছেন তারা শ্যামবাজারে।

আবার রাজপথে নামলেন জুনিয়র ডাক্তারেরা আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনার বিচার চেয়ে। জুনিয়র ডক্টরস ফ্রন্ট এর ডাকা এই কর্মসূচিতে পা মিলিয়েছিলেন অনেক সাধারণ মানুষ। মিছিলে হেটেছেন জুনিয়ার ডাক্তার আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো, আসফাকুল্লা নাইয়া , দেবাশীষ হালদার প্রমূখ। শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে সারারাত বসার সিদ্ধান্ত নিয়েছে তারা।

শিয়ালদহ আদালতে আরজিকরের বিচার প্রক্রিয়া শেষ হয়েছে বৃহস্পতিবার। একজনকেই সিবিআই এই ঘটনায় অভিযুক্ত হিসেবে দেখিয়েছে। চার্জশিটে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আগামী ১৮ই জানুয়ারি এই মামলার সাজা ঘোষণা করা হবে। তবে সিবিআইয়ের তদন্তে বেশ অনাস্থা প্রকাশ করেছেন ডাক্তার সংগঠন। তাদের মতে ভলেন্টিয়ার একা নন, এই ঘটনায় আরো অনেকেই জড়িত। তারা খুব সহজেই পার পেয়ে যাচ্ছেন।
দেবাশীষ জানান , “১৮ তারিখ রায় ঘোষণা করবেন আদালত। বোঝাই যাচ্ছে সিবিআইয়ের প্রাথমিক চার্জশিটের ভিত্তিতে অভিযুক্ত সিভিক কে দোষী সাব্যস্ত করা হবে। যদি জড়িত থাকে তবে সাজা পাক কিন্তু এটাই পুরোপুরি বিষয় নয়। যারা এই ঘটনাকে সুইসাইড বলে চালাতে চাইল, তথ্য প্রমাণ লোপাট করল , আরো যারা এই ঘটনায় জড়িত, clsf রিপোর্ট, ডিএনএ পরীক্ষা সহ বিভিন্ন রিপোর্টের যে অসংগতি, তার তদন্ত করে দোষীদের চিহ্নিত করতে হবে। যতদিন না হচ্ছে ততদিন ন্যায় বিচার পেয়েছি বলে আমরা মনে করছি না আমাদের আন্দোলন চলতে থাকবে।”
আশফাকুল্লাহ বলেছেন ,”সিভিক কে বলির পাঁঠা করা হচ্ছে। এই ঘটনার মোটিভ কি জানা দরকার। সাধারণ মানুষের মধ্যে এখনো ক্ষোভ রয়েছে।”


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *