ইস্টবেঙ্গলকে হারাল মোহনবাগান

Spread the love

ইস্টবেঙ্গলকে হারাল মোহনবাগান

এই নিয়ে মোট ৯বার। মোহনবাগানের কাছে হারল ইস্টবেঙ্গল। মোহনবাগানকে দেড় মিনিটের মাথায় এগিয়ে দিয়েছিলেন ম্যাকলারেন। প্রাথমিক ধাক্কা সামলে লড়াই চালায় ইস্টবেঙ্গলও। ন্যায্য পেনাল্টি থেকে তাদের বঞ্চিত করা হয়। মোহন বাগানের মনবীর সহজ সুযোগ মিস করেন। ৬৪ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে একবারে মাঠের বাইরে চলে যান সৌভিক চক্রবর্তী। সেই ধাক্কা সামলে আর ফেরা সম্ভব হয়নি ইস্টবেঙ্গলের। এই জয়ের ফলে ১৫ ম্যাচে মোহনবাগানের পয়েন্ট ৩৫। বেঙ্গালুরুর থেকে ৮ পয়েন্ট এগিয়ে মোলিনার ছেলেরা। অন্যদিকে ১৫ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ১১তম স্থানেই পড়ে রইল অস্কার ব্রুজোর দল। আরও একটি ম্যাচ গোল খেল না বাগান রক্ষণ। ১৫টি ম্যাচের মধ্যে আটটি ম্যাচে এই কীর্তি করল তারা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *