গঙ্গাসাগর মেলার জন্য পূর্ব রেলওয়ের শিয়ালদহ ডিভিশনে কাকদ্বীপ ও নামখানা স্টেশনে সাজো সাজো রব। লক্ষ লক্ষ তীর্থযাত্রীদের জন্য স্টেশনগুলি সাজিয়ে তোলা হয়েছে। আধুনিক সুবিধা-সহ অতিথিদের স্বাগত জানাতে এই উদ্যোগ।
সিনিয়র ডিইএন শ্রী রাকেশ রঞ্জন এবং ডিআরএম/সিয়ালদহ শ্রী দীপক নিগম-এর নেতৃত্বে, দুই স্টেশনকে সুন্দরভাবে সাজানো হয়েছে। স্টেশনগুলির দেওয়ালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী সাইট সুন্দরবনের মনোমুগ্ধকর সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে। এই শৈল্পিক উপস্থাপনাগুলি তীর্থযাত্রীদের জন্য দৃষ্টি আকর্ষক

নিরাপদ এবং স্বাস্থ্যকর তীর্থযাত্রা নিশ্চিত করতে শিয়ালদহ বিভাগ পুরুষ এবং মহিলা উভয় যাত্রীর জন্য অত্যাধুনিক সুবিধা সহ বেশ কয়েকটি আধুনিক টয়লেট এবং ওয়াশরুম নির্মাণ করেছে।

শিয়ালদা স্টেশনেও তীর্থযাত্রীদের সুস্থ যাত্রার জন্য অনুরূপ ব্যবস্থাগ্রহণ করা হয়েছে। সেই কারণে শিয়ালদহ ও নামখানার মধ্যে ১০২টি বিশেষ পরিষেবা চালু করা হবে।


