এবার ড্রেনের জল শোধন করে ব্যবহার করতে চায় পুরসভা

Spread the love

বুধবার আইআইটি খড়্গপুরের অধ্যাপকের সঙ্গে বৈঠক করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। কলকাতার ভূগর্ভস্থ নিকাশনাল আর জলকে শোধন করে তা পুনরায় ব্যবহার করতে চায় কলকাতা পুরসভা। ‌

গাছে জল দেওয়ার কাজে বা রাস্তা ধোয়ার কাজে এই পরিশোধিত জল ব্যবহার করার চিন্তা করছে কলকাতা পৌরসভা। মিকা সেনালার জলকে শোধন করে তা পুনরায় ব্যবহার করতে চায় বলেই জানা গিয়েছে। তাই জন্য আইআইটি খড়্গপুরের প্রযুক্তি ব্যবহার করতে চাইছে মেয়র ফিরহাদ হাকিমের কলকাতা পুরসভা। এই প্রসঙ্গে খড়্গপুরের এক অধ্যাপক এর সঙ্গেও বৈঠক করেন মেয়র সাহেব। কলকাতার পুরো কমিশনার ধবল জৈন মেয়র পরিষদ তারক সিংহ ও অন্যান্যরা বৈঠকে উপস্থিত ছিলেন।
একটি সংবাদমাধ্যমে পাওয়া সূত্র অনুযায়ী, আই আই টি খড়্গপুরের প্রযুক্তিকে কাজে লাগিয়ে কলকাতা পৌরসভা জল সাধনের একটি প্রজেক্ট তৈরি করবে। সাউদার্ন এভিনিউ বা নোনাডাঙ্গাতে শোধনের ব্যবস্থা করা হবে। এগুলির পাশাপাশি শহরের অন্যান্য জায়গায় নিকাশি পাম্পিং স্টেশন গুলির জায়গাও দেখা হবে বলে জানা গিয়েছে।

ভূগর্ভস্থ নর্দমার জলকে শোধিত করে ব্যবহার করা কলকাতা পৌরসভার দীর্ঘকালের চিন্তাভাবনা। কত বছর ভোটের আগেই এই সংক্রান্ত বিষয় নিয়ে পদক্ষেপ শুরু হয়ে গিয়েছে। কোন কারণবশত সেখানে সেভাবে অগ্রগতি সম্ভব হয়নি। আবে বুধবার খড়গপুর আইআইটির সঙ্গে বৈঠকের পর এই প্রজেক্টে আরও একধাপ এগিয়ে গেল কলকাতা পৌরসভা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *