মুখ্যমন্ত্রীর যোগশচন্দ্রে যা হল, ভালো হল?

Spread the love

দক্ষিণ কলকাতায় যোগেশচন্দ্র চৌধুরীতে তিন তিনটে সরস্বতী পুজো। ল’ কলেজের পুজো হচ্ছে ক্যাম্পাসে। অপর একটি পুজো হচ্ছে তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে। এটিকে ডে কলেজের পুজো বলে দাবি করা হলেও, এই পুজো ঘিরে রয়েছে বিতর্ক। তৃণমূল কার্যালয়ের সামনে চলা পুজোর নামে টাকা নেওয়া হয়েছে। বিস্ফোরক অভিযোগ তুলে চেয়ারের উপর ছোট্ট পুজো সারলেন অধ্যক্ষ।

কলেজ প্রাঙ্গণে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে বলে একাধিক সংবাদমাধ্যমে দাবি করেছেন বহু পড়ুয়া। বাঁশ দিয়ে মারধরের হুঁশিয়ারির অভিযোগও করা হয়েছে। কাঠগড়ায় তৃণমূল ছাত্র নেতা মহম্মদ সাব্বির আলি। মদন মিত্র গিয়ে আবার পাশে দাঁলালেন। বলে বসলেন, বাঁশ দিয়ে সাব্বির মারধর করবে বলেছে বলে সমস্যা? উত্তম কুমার করলে সমস্যা হতো না? তৃণমূল কংগ্রেসের বিধায়কের মন্তব্যে যেন অশিক্ষার ভেসে উঠল মুখ্যমন্ত্রীর কলেজের বাগদেবীর বন্দনায়


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *