শেখ হাসিনার বিরুদ্ধে এখনো তাণ্ডব লীলা চলছে বাংলাদেশে। শেখ মুজিবর এর স্মৃতিবিজড়িত জাদুঘরে বিক্ষোভ দেখাল একদল জনতা। ঢাকার ৩২ নম্বর ধানমন্ডির বাড়িতে আবারো ক্ষোভ। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রের খবর বাড়িতে প্রবেশ করে ভাঙচুর চালানো হয়।
বিক্ষোভকারীরা প্রথমে বাড়ির গেট ভাঙেন তারপর ভেতরে ঢুকে ভাঙচুর শুরু করেন। ছমাস পার হয়েছে বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের। তারই মধ্যে আবারো বিক্ষোভের মুখে মুজিবের স্মৃতি বিজড়িত বাড়ি। এমনকি বাড়িটি ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে সামাজিক মাধ্যমে।


