জাতিসংঘের মানবাধিকার সম্পর্কিত হাইকমিশন একটি রিপোর্ট পেশ করেছে। প্রায় ১,৪০০ মানুষের মৃত্যু হয়েছিল জুলাইয়ের উত্তেজনায়, যাদের মধ্যে প্রায় ১৩ শতাংশ শিশু। পাশাপাশি রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ছাত্র আন্দোলনের নামে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বাংলাদেশে। বিশেষজ্ঞরা বলছে, এই আন্দোলনের নেপথ্যে ছিল জামাতপন্থী ছাত্র এবং বিএনপির ষড়যন্ত্র।
জাতিসংঘ বলছে, হিন্দুদের উপর অত্যাচার বেড়েছে ইউনূস আমলে। যা নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘ। মৌলবাদের বাড়বাড়ন্তে নিরাপত্তাহীনতায় সংখ্যালঘুরা। এবার বাংলাদেশে বন্ধ করা হল লালন উৎসব।
সূত্রের খবর, হেফাজতে ইসলাম ও কওমি ওলামা পরিষদের বাধার মুখেই অনুষ্ঠান বন্ধ করতে বাধ্য হল লালন সংঘ। একাধিক মাধ্যমে প্রকাশিত খবর বলছে, কুমিল্লায় হরিনাম সংকীর্তনে ভক্তদের উপর ইসলামপন্থীরা হামলা চালায়।
বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘ


