কাঁদছেন রাজ্যের মহিলারা। নিরাপত্তার অভাব। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রীর রাজ্যে নিরাপত্তাহীনতায় ঝরছে চোখের জল। নিউটাউনে নাবালিকা খুনের অভিযোগে এলাকার সুরক্ষা নিয়ে নানা সংবাদ মাধ্যমে প্রশ্ন তুলছেন প্রতিবেশীরা।
বহু সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর বলছে, যে এলাকায় মৃতদেহ ধর্ষণের অভিযোগ ওঠে, তার আশেপাশে ছড়িয়ে মদের বোতল। নাইট ল্যাম্প ভেঙেছে কেউ বা কারা। দুষ্কৃতীরা চুরি করতে, মদ্যপান করতে, খুন-ধর্ষণের মতো অপরাধ করতে লাইট ভাঙছে, এলাকায় আতঙ্ক ছড়াচ্ছে, প্রশাসন কিচ্ছু জানছে না?
স্মার্ট সিটির আড়ালে দুষ্কর্ম, অপরাধের ডেরা তৈরি হচ্ছে। প্রশাসনের চোখের আড়ালে সবটা চলছে?
কলকাতার পর নিউটাউন, দুষ্কৃতী দৌরাত্ম্য়ের অভিযোগ খুন-ধর্ষণের পর


