বসন্তের রং রচনার

Spread the love

পান্ডুয়ার বসন্ত উৎসবে রচনা। সাত রঙে রঙিন হলেন হুগলির তৃণমূল সাংসদ। বললেন,
বসন্তের অনেক রঙ। সব রঙে আমরা আজকে রঙিন।একেকবার সবুজ হলুদে মাখা মাখি।

এদিন পান্ডুয়ার সিমলাগর ভিটামিন গ্রাম পঞ্চায়েতের গোয়ারা গ্রামে বসন্ত উৎসবে যোগদেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। ছাই রঙের উপরে বাসন্তি সবুজ রঙের কলকা শাড়িতে এদিন বসন্ত উৎসবে সামিল হন রচনা।

ছোটোদের সঙ্গে আবির খেলেন সাংসদ। পান্ডুয়া হাসপাতালের বেড বাড়ানো থেকে সামগ্রিক উন্নয়নের ভাবনার কথা বলেন হুগলি সাংসদ। বলাগড় ভাঙন নিয়ে সংসদে বক্তব্য রেখেছিলেন।চিঠি দিয়েছিলেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীকে।
বলাগড়ের ভাঙন এলাকা পরিদর্শন করে যান দপ্তরের তিনজন আধিকারিক।
তার অগ্রগতি নিয়ে বলেন,এটা বড় কাজ।আমার তরফ থেকে চেষ্টা করছি।এটা কেন্দ্র সরকারের কাজ।আমার তরফ থেকে যা যা করার চিঠি দেওয়া সব জায়গায় এটা আমি করে যাব।আমি আশাবাদী কিছু কাজ হবে।

হুগলিতে মেট্রো রেল পরিষেবা চালু নিয়েও রেল দপ্তরকে চিঠি দিয়েছিলেন সংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *