মৌমাছির কামড়ে আহত ৫!

Spread the love

আশঙ্কাজনক অবস্থা। মৌমাছির কামড় ভয়ঙ্কর! ১জন চিকিৎসাধীন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। পুলিশ ও দমকল কর্মীরা দেরিতে পৌঁছনয় বিক্ষোভ। এলাকার বাসিন্দারা বিক্ষোভ দেখান। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহাকুমার বাবুপাড়ায়।

এদিন রাস্তা দিয়ে যাওয়ার পথে বিপত্তি। ওই এলাকার একটি পানীয় জল ট্যাংকের মধ্যে থাকা মৌমাছির চাক ভেঙ্গে যায়। মৌমাছিগুলি আক্রমণ করে পথ চলতি কয়েকজন মানুষের উপর। মৌমাছির আক্রমণের মুখে সবাই পালাতে সক্ষম হলেও পালাতে পারেনি ওই এলাকারই এক শ্রমিক। নাম ভবেন রায়। প্রায় কয়েকশো মৌমাছি তাঁকে ছেকে ধরে বলে দাবি এলাকাবাসীর। এরপর আশঙ্কাজনক অবস্থায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়। ঘটনার খবর দেওয়া হয় ধূপগুড়ি থানা ও দমকল বিভাগের কর্মীদের। এলাকাবাসীর অভিযোগ ঘটনার প্রায় এক ঘণ্টা দেরিতে পৌঁছায় দমকলের কর্মীরা।চলে দমকল ও পুলিশকে ঘিরে বিক্ষোভ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *