হুড়মুড়িয়ে ভেঙে পড়ল রথ। বেঙ্গালুরু শহরের পারাপান্নাতে ঘটেছে এই দুর্ঘটনা।

Spread the love

মন্দিরে ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ে প্রায় ১০০ ফুটের রথ। আহত হয়েছে প্রায় চারজন। রথের নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে ২৪ বছর বয়সী এক যুবকের।

এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। শুক্রবার জানা গিয়েছে পারাপান্না অগ্রহারের রায়সান্দ্রা এলাকায় মাদুরাম্মা মন্দিরে চলছিল ধর্মীয় বাৎসরিক অনুষ্ঠান। বিরাট সংখ্যায় ভক্তের জমায়েত হয়েছিল মন্দিরে। শনিবার চলছিল ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া।

ভক্তরা বিশাল দুটো রথ টেনে নিয়ে যাচ্ছিলেন। এই ঝোড়ো হাওয়া চলাকালীন হাওয়ার জেরে বেসামাল হয়ে রথ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। দ্বিতীয় রথটিও রাস্তার পাশে থাকা একাধিক গাড়ির ওপর ভেঙ্গে পড়ে। রথের দড়ি ধরে রাখা ভক্তদের কয়েকজন আহত হয়েছেন।

দুর্ঘটনার জন্য স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আয়োজকদের অবহেলার জন্যই এই ঘটনা ঘটেছে বলে মনে করছে পুলিশ। প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়েছিল কিনা তা খতিয়ে দেখছে তারা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *