আজ সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধনের দিন ঘোষণা করলেন। যদিও এর আগে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছিলেন নববর্ষের আগেই কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধন হয়ে যাবে।
সাংবাদিক বৈঠকে আজ নবান্ন থেকে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন কালীঘাট কালী মন্দিরের স্কাইওয়াক উদ্বোধন হবে ১৪ই এপ্রিল। মুখ্যমন্ত্রী বলেন, কালিঘাট কালী মন্দিরের স্কাইওয়াক ও উন্নয়নের উদ্বোধন ১৪ এপ্রিল। দীঘার জগন্নাথ ধামের উদ্বোধন এ মাসেই হবে তাও তিনি জানিয়ে দিলেন।
দক্ষিণেশ্বর কালী মন্দিরের স্কাইওয়াক উদ্বোধনের দিনই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন কালীঘাটেও তিনি স্কাইওয়াক তৈরি করবেন। দক্ষিণেশ্বরের আদলে কালীঘাট কাইওয়াক তৈরির জন্য রাজ্য সরকার বরাদ্দ করে ১২৫ কোটি টাকা। হকারদের আপত্তি দোকানপাট ছড়ানো ইত্যাদি নিয়ে অনেক সময় কেটে যাওয়ার পর অবশেষে সব সমস্যার সমাধানের পর চলতি মাসের ১৪ই এপ্রিল উদ্বোধন হবে স্কাইওয়াকের।


