দিঘায় মমতার জগন্নাথ মন্দির, বৈঠক হল মন্দির নিয়ে। কী সিদ্ধান্ত?

Spread the love

দিঘা জগন্নাথ ধাম ও সংস্কৃতি কেন্দ্রের উদ্বোধন হবে অক্ষয় তৃতীয়ায়।২৯ এপ্রিল। ২৮ এপ্রিল শুরু হবে পুজোর কাজ। আর পরদিন অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন থেকে মন্দিরের দরজা খুলে যাবে দর্শনার্থীদের জন্য। সমুদ্র শহরের আকর্ষণ বৃদ্ধি – সহ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং ধর্মীয় পর্যটন প্রসারের লক্ষ্যে পুরির জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হয়েই গিয়েছে জগন্নাথ মন্দির। ওড়িশারপ্রায় সমান উচ্চতার মন্দির নির্মাণ করা হয়েছে রাজ্য সরকারের উদ্যেগে।
বৃহস্পতিবার বিভিন্ন প্রকল্প এলাকা ঘুরে দেখেন প্রশাসনিক আধিকারিকরা।ছিলেন মন্দির নির্মাণকারী সংস্থা হিডকোর ভাইস চেয়্যারম্যান হরিকৃষ্ণ দ্বিবেদী। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজি, পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য, দিঘা -শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রশাসক অপূর্ব বিশ্বাস প্রমুখ। বিকেলে মন্দির পরিদর্শনের পর সেখানে গুরুত্বপূর্ণ বৈঠকও করেন তাঁরা। বিভিন্ন কাজের অগ্রগতির পর্যালোচনা, নিরাপত্তা ব্যবস্থা এবং উদ্বোধনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *