গুলির বদলা ডিজিটালে! দেশে পাকিস্তানের YouTube চ্যানেল বন্ধ করল ভারত

Spread the love

গুলির বদলা ডিজিটালি। পহেলগাঁওয়ে নিরীহ নাগরিকদের হত্যালীলার জবাব ভারতের। পাকিস্তানে ডিজিটাল স্ট্রাইক ভারতের। ষোলোটি পাকিস্তানি ইউটিউব চ্যানেলে ভারত সরকারের নিষেধাজ্ঞা। ইউটিউব। সোশাল মিডিয়ার ভিডিও প্ল্যাটফর্ম। একটা ভিডিও পোস্ট করলে, হু হু করে তা ছড়িয়ে যায় গোটা বিশ্বে। গত মঙ্গলবার পহেলগাঁওয়ের বৈসরনে জঙ্গি হামলা। খুন। এরপরে, পাকিস্তানি ইউটিউব চ্যানেলে সাম্প্রদায়িক উস্কানি এবং ভুল তথ্য প্রচার করা হয়।ভারতীয় সেনাদের নিয়েও বিভ্রান্তিকর তথ্য ছড়ায় পাক ইউটিউব চ্যানেলগুলি। এই কারণে ষোলোটি পাকিস্তানি ইউটিউব চ্যানেল ভারতে বন্ধ করার সিদ্ধান্ত নেয় ভারত সরকার। সোমবার থেকেই নির্দেশিকা কার্যকর হয়।বহু ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করার পাশাপাশি প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব আখতারের ইউটিউব চ্যানেল এবং বহু পাকিস্তানি সাংবাদিকের ব্যক্তিগত ইউটিউব চ্যানেল নিষিদ্ধ তালিকায়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *