সীমান্তে কড়াকড়ি। ঘনঘন নিরাপত্তাবাহিনীর টহলদারি। মঙ্গলবার কাশ্মীরের সোপিয়ানের তিন জঙ্গি খতম।
গোয়েন্দারা খবর পান, লস্কর-ই-তইবার তিন জঙ্গি গা ঢাকা দিয়ে রয়েছে সোপিয়ানের কেলারে। সঙ্গে সঙ্গে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় সোপিয়ান। কেলারের জঙ্গলে হানা দেয় ভারতীয় সেনা, আধাসেনা এবং রাষ্ট্রীয় রাইফেলসের যৌথ বাহিনী। মঙ্গলবার সকালে বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই চলে। তাতেই খতম তিন TRF জঙ্গি।
বাহিনীর গুলিতে খতম কুখ্যাত জঙ্গি শাহিদ আহমেদ কুট্টে।
TRF এর চিফ অপারেশনাল কমান্ডার।
সোপিয়ানেরই বাসিন্দা। ২০২৩ সাল থেকে লস্করের সঙ্গে যুক্ত।
পরের বছরেই সোপিয়ানে দানিশ রিসর্টে হামলায় নাম জড়ায়
এছাড়াও একাধিক অপরাধে যুক্ত সে।
খতম আরেক লস্কর জঙ্গি আদনান শাফি।
এই শাফিও সোপিয়ানের বাসিন্দা।
২০২৪ থেকে লস্করের সঙ্গে।
তৃতীয় নিকেশ করা জঙ্গি আহসান আহমেদ শেখ।
সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্স


