মঙ্গলবার ১৩ ই মে থেকে শুরু হল কান ফিল্ম ফেস্টিভ্যাল। আর এই ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে সত্যজিৎ রায়ের কালজয়ী সিনেমা ‘অরণ্যের দিনরাত্রি’। সিনেমার স্ক্রিনিংয়ে উপস্থিত থাকছেন ছবির মুখ্য নায়িকা শর্মিলা ঠাকুর। এছাড়াও থাকছেন সিমি গরিওয়াল।শাশুড়ি মা শর্মিলার হয়ে এবার পথে নামলেন পুত্রবধূ করিনা কাপুর খান। কান ফিল্ম ফেস্টিভ্যালে এই ছবির ক্লিনিং নিয়ে বেশ উচ্ছ্বসিত করিনা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে শর্মিলা ঠাকুর জানিয়েছেন, “মানিকদার অরণ্যের দিনরাত্রি পুনরুদ্ধার করা হয়েছে এবং চলতি বছর কান ফিলম ফেস্টিভ্যালে এই ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে যা সত্যিই একটা দারুণ খবর। সহ অভিনেতাদের সঙ্গে কাটানো সব মুহূর্তগুলো আমার মনে রয়েছে। মানিকদা এক কথায় পরিচালক হিসেবে পারফেকশনিস্ট। এই ছবিতে স্মৃতিচারণার খেলার যে দৃশ্যটি রয়েছে সেটা অবিশ্বাস্য এবং অরণ্যের দিনরাত্রি এতটাই সমসাময়িক যে বর্তমান প্রজন্মের দর্শকেরও তা মন জয় করবে।”সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস ‘অরণ্যের দিনরাত্রি’ থেকেই রসদ নিয়ে কালজয়ী সিনেমা তৈরি করেছিলেন মানিকবাবু। উপন্যাসের চরিত্র, মূল কাহিনী, এবং তাদের পারিপার্শ্বিক সম্পর্ককে নিজের মতো করে সাজিয়েছিলেন পরিচালক। ছবির প্রধান চরিত্র ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, শর্মিলা ঠাকুর, অপর্ণা সেন, সিমি গরিওয়াল, রবি ঘোষ, পাহাড়ী সান্যাল, শুভেন্দু চট্টোপাধ্যায়, কাবেরী বসু ও সমিত ভঞ্জ প্রমুখ। সত্যজিৎ রায়ের ‘অরণ্যের দিনরাত্রি’ ছাড়াও আরও চারটি ভারতীয় সিনেমা দেখানো হবে কানে। এর মধ্যে রয়েছে ‘চরক’, ‘হোম বাউন্ড’, ‘তানভি দ্য গ্রেট’ ও ‘আ ডল মেড আপ অফ ক্লে’।

সোশ্যাল মিডিয়ায় নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কারিনা কাপুর শর্মিলা সম্পর্কিত ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন-এর এই পোস্ট শেয়ার করেছেন এবং সাথে লিখেছেন ‘কিংবদন্তি’।


