বিলে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু

Spread the love

নদীয়ার শান্তিপুর থানার হরিপুর হাই স্কুলের সামনে বিলে স্নান করতে গিয়ে জলে তলিয়ে মৃত্যু হল এক যুবকের।*

জানা যায় মৃত যুবক এর নাম বলরাম দেবনাথ ওরফে আকাশ। বয়স ১৫ বছর। বাড়ি শান্তিপুর থানার হরিপুর মনসাতলা এলাকায়। প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় সূত্রে খবর আজ বেলা বারোটা নাগাদ বিলে স্নান করতে যায় ওই যুবক। এরপরই জলে তলিয়ে গেলে স্থানীয়রা চিৎকার চেঁচামেচি শুরু করলে বিলের পারে থাকা সাধারণ যুবকেরা ওই যুবককে উদ্ধার করে শান্তিপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।
এই ঘটনায় পরিবারে নেমেছে শোকের ছায়া।
ঘটনার খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠায়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *