উওর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ।উত্তরকন্যায় প্রশাসনিক মিটিংএ মুখ্যমন্ত্রী নির্দেশ দেয় রাজ্যের প্রতিটি সীমান্তবর্তী এলাকায় বিএসএফের পাশাপাশি পুলিশকেও কড়া নজরদারি চালাতে হবে । যাতে কোনওকম অনুপ্রবেশ না হতে পারে । মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই পুলিশ সীমান্ত এলাকায় নজরদারি বাড়ি বাড়িয়ে দেয় । কখনো বিএসএফকে সঙ্গে নিয়ে আবার কখনো নিজেরাই সীমান্তে টহল দেওয়া শুরু করে । একই রকম ভাবে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ও আগের থেকে আরও নজরদারি বাড়ায় সীমান্ত এলাকায়। এবং তাতেই ধরা পড়ে বাংলাদেশী । কেইরুল ইসলাম নামে এক ব্যক্তি যার বাড়ি বাংলাদেশের বসন্তপুর এলাকায় । কে অবৈধভাবে সীমান্ত পার হয়ে হিঙ্গলগঞ্জ এলাকায় ঘোরাঘুরি করছিল। হিঙ্গলগঞ্জ থানার পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসা করলে সে সবকিছু স্বীকার করে । এরপর হিমালগঞ্জ থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে ।
সীমান্তে গ্রেফতার বাংলাদেশী


