লিভার ক্যানসারে আক্রান্ত টিভি অভিনেত্রী দীপিকা কাকর, ইনস্টাগ্রামে জানালেন মনের জোরে লড়ার কথা

Spread the love

জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী দীপিকা কাকর, যিনি সসুরাল সিমর কা ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত, তিনি দ্বিতীয় স্তরের লিভার ক্যানসারে আক্রান্ত হয়েছেন। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি আবেগঘন পোস্টে তিনি জানান, পেটের উপরিভাগে তীব্র ব্যথা অনুভবের পর হাসপাতালে গিয়ে পরীক্ষা করালে তার লিভারে একটি টেনিস বল আকৃতির টিউমার ধরা পড়ে। পরে জানা যায়, এটি দ্বিতীয় স্তরের ম্যালিগন্যান্ট (ক্যানসারাস) টিউমার।

দীপিকা লেখেন, “গত কয়েক সপ্তাহ আমাদের জন্য খুবই কঠিন ছিল… পেটের ওপরের অংশে ব্যথা নিয়ে হাসপাতালে যাওয়া… তারপর জানতে পারা লিভারে একটি টেনিস বলের মতো টিউমার রয়েছে এবং সেটা দ্বিতীয় স্তরের ক্যানসার… এটি আমাদের জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর একটি।”

তবুও তিনি লড়াই চালিয়ে যাওয়ার সংকল্পে অটল। দীপিকা আরও বলেন, “আমি পুরোপুরি ইতিবাচক এবং দৃঢ়প্রতিজ্ঞ যে আমি এই পরিস্থিতির মোকাবিলা করব এবং আগের থেকেও শক্তিশালী হয়ে ফিরে আসব, ইনশাআল্লাহ। আমার পুরো পরিবার পাশে রয়েছে, আর আপনাদের ভালোবাসা এবং দোয়ায় আমি এই দুর্যোগ কাটিয়ে উঠব।”

পোস্টের শেষে দীপিকা অনুরাগীদের উদ্দেশে লেখেন, “ইনশাআল্লাহ, আমাকে আপনারা দোয়ায় রাখুন। অনেক ভালোবাসা। – দীপিকা।”

তার এই সাহসিকতা ও আত্মবিশ্বাস ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে। অভিনেত্রীকে শুভেচ্ছা ও প্রার্থনার বার্তায় ভরিয়ে দিচ্ছেন সহকর্মী, অনুরাগী ও অনেকে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *