তৃণমূলে যোগদান বহু

Spread the love

বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে ফের উলুবেড়িয়ায় উত্তরে তৃণমূল কংগ্রেসের যোগ দিল রাজনৈতিক কর্মীরা। তৃণমূল নেতৃত্বের দাবি, বৃহস্পতিবার আইএসএফ, বিজেপি ও কংগ্রেস ছেড়ে প্রায় বারোশো নেতা-কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। বৃহস্পতিবার আমতার চৌরাস্তায় তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন উলুবেড়িয়া উত্তরের বিধায়ক নির্মল মাজি। এদিনের যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমল দাস, উলুবেড়িয়া উত্ত কেন্দ্র সংখ্যালঘু সেলের সভাপতি শেখ ইলিয়াস। এদিন বিধায়ক নির্মল মাজি বলেন, গত পঞ্চায়েত নির্বাচনের আগে দলের একাংশের দুর্ব্যবহারের জেরে কিছু নেতা-কর্মী দল ছেড়ে অন্যান্য বিরোধী রাজনৈতিক দলে যোগ দিয়েছিলেন। তারা নিজেদের ভুল বুঝতে পেরে ফের তৃণমূল কংগ্রেসের যোগ দিল বলে বিধায়ক জানান। আগামী দিনে বিভিন্ন অঞ্চল থেকে আরও বহু রাজনৈতিক নেতা-কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন বলে জানান নির্মল মাজি।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *