ট্রাক ঢুকল দোকানে

Spread the love

নিয়ন্ত্রণ হারিয়ে ইট বোঝাই ট্রাক্টর হুড়মুড়িয়ে ঢুকে পড়লো ফল ও মিষ্টির দোকান অল্পের জন্য রক্ষা পেল বহু মানুষ হরিহরপাড়ায়।

শনিবার দুপুরে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার বারুইপাড়া হাট সংলগ্ন এলাকায় ঘটে গেল এক চাঞ্চল্যকর দুর্ঘটনা। টোটো গাড়িকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ইট বোঝাই একটি ট্রাক্টর সোজা গিয়ে ঢুকে পড়ে ব্যস্ত হাটের মাঝে। গুঁড়িয়ে দেয় দু’টি দোকান—একটি ফলের ও অপরটি মিষ্টির। দোকান মালিকের নাম সালাম শেখ ও জামাল শেখ।

স্থানীয় সূত্রে জানা যায়, নিশ্চিন্তপুরের দিক থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল ট্রাক্টরটি। বারুইপাড়া হাটের কাছে আচমকাই একটি টোটো রাস্তা অতিক্রম করতে যায়। সংঘর্ষ এড়াতে গিয়ে চালক ট্রাক্টরের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যে বিশাল ট্রাক্টরটি হুড়মুড়িয়ে ঢুকে পড়ে দোকানের মধ্যে।

ভেঙে চুরমার হয়ে যায় দোকানের একাংশ। পাকা ও কাঁচা ফল মাটিতে ছড়িয়ে পড়ে, দোকানের কাচ ও কাঠামো ছিন্নভিন্ন। দোকানের সামনে দাঁড়িয়ে থাকা কয়েকজন ক্রেতা এক লাফে প্রাণে বাঁচেন। স্থানীয়রা জানান, ‘‘আর একটু হলে বড়সড় বিপদ হয়ে যেত।’’
দুর্ঘটনার পর মুহূর্তে ছুটে আসেন আশপাশের মানুষ। শুরু হয় উদ্ধার কাজ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আপাতত প্রাণহানির কোনো খবর নেই, তবে ক্ষতিগ্রস্ত দোকানদাররা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *