পূর্ব বর্ধমানের বাদশাহি সড়ক পারাপারের সময় দ্রুতগতির ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল আসমা খাতুন। নামে তৃতীয় শ্রেনীর ছাত্রীর।কেতুগ্রামের কাঁটাডিহি গ্রামের মাঝেরপাড়ার বাসিন্দা আসমা খাতুন পরিবারের সঙ্গে এক আত্মীয়কে বাসে তুলতে বাদশাহি সড়কের কাঁটাডিহি বাসস্ট্যান্ডে এসেছিল। বাস চলে যাওয়ার পর রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির মালবাহী ডাম্পারের তলায় পড়ে যায়।আসমা খাতুনের শরীরের ডানদিকের নিচের অংশ ডাম্পারের চাকায় পিষে যায়। স্থানীয় কাঁটাডিহি প্রাথমিক স্কুলের তৃতীয় শ্রেনীর ছাত্রী আসমা খাতুনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। দুর্ঘটনার খবর জানাজানি হতেই কয়েক কিমি দূরে নতুনহাট মোড়ের কাছে ঘাতক লরিটিকে চালক সহ পুলিশ আটক করেছে। কেতুগ্রাম থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠায়।
বর্ধমানে বড় দুর্ঘটনা


