‘ এক বিচারপতির বাড়ি থেকে বিপুল নগদ উদ্ধারের পরও FIR না হওয়ায় ক্ষোভ প্রকাশ করলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। তিনি বলেন, “সরকার আজ এতটাই অসহায় যে, বিচারবিভাগীয় আদেশের কারণে একটি FIR দায়ের করতেও পারছে না।”
তিনি জানান, তিন দশক ধরে একটি আদেশ কার্যকর রয়েছে, যার ফলে কোনও বিচারপতির বিরুদ্ধে FIR করতে গেলে আগে আদালতের অনুমতি নিতে হয়। এভাবে বিচারপতিরা বিশেষ সুরক্ষা পাচ্ছেন, যা অন্য কোনও সাংবিধানিক পদে নেই।
মার্চ মাসে এক বিচারপতির বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়। কিন্তু তিন মাস পেরিয়ে গেলেও FIR বা কোনও তদন্ত শুরু হয়নি। ধনখড় বলেন, “এভাবে চললে জনসাধারণের বিচারব্যবস্থার উপর আস্থা নষ্ট হবে।”
তিনি আরও জানান, অভ্যন্তরীণ তদন্ত কমিটির কোনও আইনি ভিত্তি নেই। বিচারপতিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে তা সংসদের মাধ্যমেই হতে হবে।
আইনজীবীদের প্রতি তাঁর আহ্বান, “আইনের শাসন রক্ষায় সক্রিয় ভূমিকা নিন। কেউই আইনের ঊর্ধ্বে নয়।”


