গ্রেফতার মোবাইল পাচারকারী

Spread the love

মালদহে চোরাই মোবাইল ফোন সহ গ্রেপ্তার পাচারকারী। মালদহের মানিকচকের মথুরাপুর এর ঘটনা। উদ্ধার ছ’টি মোবাইল ফোন। শ্যামল মন্ডল মানিকচকের সুভাষ কলোনি এলাকার বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে এলাকায় একটি আম বাগানে হানা দেন মানিকচক থানার আইসি-র নেতৃত্বে পুলিশ বাহিনী। সেই সময় চোরাই মোবাইলসহ হাতেনাতে ধরা পড়ে ওই যুবক। একটি ব্যাগ নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তাকে আটক করে তল্লাশি করতেই মোবাইল ফোন গুলির হদিশ মেলে।পুলিশের ধারণা ধৃত যুবক মোবাইল ফোন চোরাই চক্রের সঙ্গে যুক্ত। তাকে জেরা করে এই চক্রে আরও কে বা কারা যুক্ত তা জানার চেষ্টা করছে পুলিশ। ধৃতকে আজ মালদহ আদালতে তোলে পুলিশ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *