মটর বাইকে ধাক্কা মেরে লরি ঢুকে গেল গ্যারেজেনিজস্ব সংবাদদাতা, জঙ্গিপুর:- রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত রঘুনাথগঞ্জ বহরমপুর ১২ নম্বর জাতীয় সড়কের ওপর মথুরাপুর বাসস্ট্যান্ড মোড়ে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে গ্যারেজের মধ্যেই ঢুকে পড়লে ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের। ঘটনায় আহত আরও দুই জন। বর্তমানে তারা স্থানীয় বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন।স্থানীয় এক প্রত্যক্ষদর্শীর জানান, সোমবার বিকেলে ফরাক্কা থেকে বহরমপুর গামী একটি লরি হঠাৎই মথুরাপুর এলাকায় ১২ নম্বর জাতীয় সড়ক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বামদিকে একটি চার চাকা গাড়ির গ্যারেজের মধ্যে ঢুকে পড়ে। সেই সময়ই গ্যারেজের বাইরে গ্যারেজের একজন কর্মচারী সহ দু’জন স্থানীয় বাসিন্দা দাঁড়িয়ে থাকলে তাদের ধাক্কা মারে। ক্ষতিগ্রস্ত হয় গ্যারেজে থাকা বেশ কিছু বাইক এবং চার চাকা গাড়ি। ঘটনাস্থলে মৃত্যু হয় গ্যারেজের এক কর্মচারীর। আহত আরও দুই জনকে স্থানীয় বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে।পুলিশ সূত্রে জানা যাচ্ছে, মৃত ব্যক্তির নাম ফারুক শেখ, বয়স ৩৩ বছর,বাড়ি বীরভূমের মুরারই থানার অন্তর্গত হিয়াত নগর। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হসপিটাল নিয়ে আসে পুলিশ।এই ঘটনায় ঘাতক গাড়ির ড্রাইভার খালাসি সহ গাড়িটিকে আটক করেছে পুলিশ। কি কারনেই দুর্ঘটনা তার তদন্ত নেমেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।


