দিনে দুপুরে এক ব্যবসায়ীর কাছ থেকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুট করা হলো ১১ লাখ টাকা। আসানসোল থেকে চালের ব্যবসার বকেয়া টাকা কালেকশন করে ওই ব্যবসায়ী এবং তার কর্মী যাচ্ছিলেন নিয়ামতপুরের দিকে। আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত জিটি রোড সাতাশা মোড়ে তাদের মোটরবাইক থামিয়ে ছিনতাই করা হয়। ছিনতাইবাজরা মোটরবাইকে ছিলে এবং ওই ব্যবসায়ীর মোটর বাইক ধাওয়া করছিল আসানসোল থেকে। সাতাশা মোড়ে ব্যবসায়ীর মোটর বাইক আটকে ব্যাগটি ছিনতাই করা হয় আগ্নেয়াস্ত্র দেখিয়ে। ছিনতাইবাজদের একজনের মুখে ছিল ফুল হেলমেট এবং একজনের মুখ ঢাকা ছিল রুমালে। ছিনতাই করে তারা নিয়ামতপুরের দিকে পালিয়ে যায়। ঘটনার তদন্তে পুলিশ।
রাস্তায় ব্যবসায়ীর কাছ থেকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ১১ লাখ টাকা লুট প্রকাশ্যে রাস্তার উপর লুঠ


