শ্রাবণে অপারেশন মহাদেব, পহেলগাঁও হামলার বদলা নিল ভারত?

Spread the love

সোমবার। সপ্তাহের শুরু। সংসদে বিরোধীদের দাবি মত অপারেশন সিঁদুর নিয়ে আলোচনায় শাসকপক্ষ। ঠিক সেই সময় খবর এলো, শ্রীনগরে অপারেশন মহাদেবের বড়সড় সাফল্য। কাশ্মীর পুলিশ, সেনা এবং সিআরপিএফ এর অভিযানে নিহত তিন জঙ্গি। তারপরই এই খবর আরো জোরালো হতে থাকলো। বিভিন্ন সূত্রের দাবি, এই তিন জঙ্গি বাইশে এপ্রিল পহেলগাঁও হামলা চালিয়েছিল। এর মধ্যে রয়েছে নিরীহ পর্যটকদের খুন করার মাস্টারমাইন্ড সুলেমান ওরফে হাসিম মুসা, আবু হামজা এবং ইয়াসির। শ্রীনগরের দাচি গামে সোমবার সংঘর্ষে এই তিনজনের মৃত্যু হয়েছে বলে দাবি বিভিন্ন সূত্রের।শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার ভারতীয় সেনার জঙ্গি নিকেশ অভিযান, অপারেশন মহাদেব, চর্চার অন্যতম বিষয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *