সংসদে রণকৌশল, এসআইআর বিরোধিতা ঘিরে তৃণমূল-বিজেপি মুখোমুখি

Spread the love

সংসদ অধিবেশনের মধ্যে কেন্দ্রের শাসকদল বিজেপিকে চাপে ফেলতে নতুন রণকৌশল স্থির করছে তৃণমূল কংগ্রেস। সেই লক্ষ্যে সোমবার দলের সাংসদদের সঙ্গে ভারচুয়াল বৈঠকে বসছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে, একই দিনে বিজেপির তরফে পালটা কৌশল রচনায় ব্যস্ত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলার ১২ জন বিজেপি সাংসদের সঙ্গে পৃথক বৈঠকে বসবেন তিনি। বাংলায় এসআইআর (Special Intensive Revision) লাগুর সম্ভাবনা ঘিরেই মূলত এই বৈঠক। রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, সোমবার শাহের কর্মসূচির ফাঁকে এই বৈঠক হবে।

এদিকে, বিহার ভোটের আগে জাতীয় নির্বাচন কমিশনের তরফে SIR লাগুর প্রস্তাবে রাজ্য সরকার তীব্র প্রতিবাদ জানিয়েছে। শাসকদল তৃণমূল ইতিমধ্যেই নানা কর্মসূচির মাধ্যমে এসআইআরের বিরোধিতা করছে। এমনকী আগামী সপ্তাহে ‘ইন্ডিয়া’ জোট নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করার পরিকল্পনা করেছে, যেখানে তৃণমূলের তরফে নেতৃত্ব দিতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংসদেও বিজেপিকে কোণঠাসা করতে চাইছে তৃণমূল।

এমন অবস্থায় বাংলার সাংসদদের নিয়ে অমিত শাহর বৈঠকের মূল উদ্দেশ্য, এসআইআর লাগু হলে বিজেপির সাংসদরা কীভাবে রাজনৈতিকভাবে মোকাবিলা করবেন, তা স্পষ্ট করা।

তাছাড়া, ৯ আগস্ট অভয়ার ধর্ষণ-খুনের একবছর পূর্তিতে তাঁর পরিবারের ডাকা নাগরিক মিছিলে দলীয় পতাকা ছাড়া অংশ নিতে চায় বিজেপি। সেই কর্মসূচির কথাও অমিত শাহকে জানানো হয়েছে। যদিও সিপিএম এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, আর তৃণমূলের অংশগ্রহণও অনিশ্চিত। ফলে অভয়ার মিছিল কার্যত বিজেপির একক প্রচারভূমিতে পরিণত হতে চলেছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *