প্রসূতি মহিলার সিজার করাতে গিয়ে সদ্যজাত শিশুর মাথায় ধারালো অস্ত্রের আঘাত। ঘটনায় উত্তেজনা দিনহাটা মহকুমা হাসপাতালে। দিনহাটা বড় শোলমারী গ্রাম পঞ্চায়েতের বাত্রীগাছ ফ্রাগমেন্টের বাসিন্দা বিউটি খাতুনের আজ দুপুর নাগাদ অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানের জন্ম দেন। অভিযোগ সন্তান জন্মের পর বাড়ির লোক সন্তানকে দেখতে চাইলে ডাক্তার বাবুরা টালবাহানা শুরু করে, পরবর্তীতে বাড়ির লোকের চাপে বাচ্চাকে তাদের অভিভাবককে দেখানো হয়। আর সেই সময়ই বাড়ির লোক দেখতে পায় বাচ্চার মাথার অনেকটা অংশ কেটে গিয়েছে এবং সেটা ব্যান্ডেজ করা অবস্থায় রয়েছে। বাড়ির লোক সদ্যজাতকের এমন অবস্থায় দেখে উত্তেজিত হয়ে পড়লে মুহূর্তেই হাসপাতাল চত্বর উত্তপ্ত হয়ে ওঠে, পরবর্তীতে দিনহাটা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে দিনহাটা থানায় অভিযোগ দায়ের করেছে সেই প্রসূতির স্বামী সালাম মিয়া।
সিজারের সময় শিশুর মাথায় আঘাত!


