১০০ কোটি টাকার চিটফান্ড প্রতারণা মামলায় পলাতক ৩ অভিযুক্তকে গ্রেফতার করল রহড়া থানার পুলিশ

Spread the love

খড়দহ পাতুলিয়া পঞ্চায়েতের অন্তর্গত পাতুলিয়া বাজারে চিটফান্ডের নাম করে বহু মানুষের থেকে টাকা তুলেছিল এলাকারই চার ব্যক্তি।।তারপর গত পরশুদিন তিন জন ব্যক্তি পালিয়ে যায় বলে অভিযোগ ছিল।।প্রায় ১০০ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছিল প্রতারক ওই ব্যক্তিদের বিরুদ্ধে।।আমানতকারীরা রহড়া থানায় অভিযুক্তদের নামে প্রতারনার অভিযোগ দায়ের করে।।আর অভিযোগের ভিত্তিতে মোবাইল ফোনের নম্বর ট্র্যাক করে গোপন সূত্রে অভিযান চালিয়ে আজ সন্ধ্যায় হুগলী জেলা থেকে অভিযুক্ত বিজন পাল,সুজন পাল ও উত্তম পালকে গ্রেফতার করলো রহড়া থানার পুলিশ।।আগেই গ্রেফতার হয়েছিল অভিযুক্ত রূপম পাল।।।অভিযুক্তদের গ্রেপ্তারের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমানতকারীরা রহড়া থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায়।।।পুলিশ প্রশাসনের কাছে আমানতকারীদের দাবি অভিযুক্তদের উপযুক্ত শাস্তি দেওয়ার পাশাপাশি তাদের টাকা যেন ফিরিয়ে দেওয়া হয়

1


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *