কামড়িয়ে কান ছিঁড়ে নেওয়া হল এক ব্যক্তির!

Spread the love

হিঙ্গলগঞ্জের স্বরূপকাঠিতে টাকা নিয়ে বচসার জেরে কামড় দিয়ে কান কেটে নেয়া হলো এক ব্যক্তির!!

উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের স্বরূপকাঠি এলাকার ঘটনা ।

এই স্বরূপকাঠি হাটে আজ স্যান্ডেলার গ্রাম পঞ্চায়েতের আমবাড়ীয়ার বাসিন্দা হিমাদ্রি বর্মন ও দুলদুলি গ্রাম পঞ্চায়েতের স্বরূপকাঠির বাসিন্দা গোবিন্দ মন্ডল এই দুজন ব্যক্তির মধ্যে টাকা নিয়ে ঝামেলা শুরু হয় বলে জানা যায় স্থানীয় সূত্রে!
প্রথমে দুজনের মধ্যে কথা কাটাকাটি গন্ডগোল হতে হতে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই জন । হাতাহাতির মধ্যেই গোবিন্দ মন্ডল হিমাদ্রি বর্মনের কানে কামড় দিয়ে কান কেটে তুলে নেয়!
স্থানীয় মানুষজন থাকা সত্ত্বেও গোবিন্দ মন্ডল এতটাই হিংস্র হয়ে ওঠেন যে তাকে কেউ ঠেকিয়ে রাখতে পারেন ।

প্রশাসন প্রশাসনের কাজ করবে প্রকৃত দোষীর সাজা হোক এটাই তিনি চান! খবর দেয়া হয় হিঙ্গলগঞ্জ থানায় ।
পুলিশ এসে গোবিন্দ মন্ডলকে আটক করে নিয়ে যায়!
হিমাদ্র বর্মনকে প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক নয় নম্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিলে সেখানেই তারে বর্তমান চিকিৎসা শুরু হয়েছে! তবে এ বিষয়ে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ তদন্ত শুরু করেছে শুধুই কি টাকার জন্য হিমাদ্রি বর্মনের উপরে এই মর্মান্তিক অত্যাচার! না এর নেপথে রয়েছে অন্য কোন শত্রুতার জের সবটাই খতিয়ে দেখেছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ

.


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *