পাকিস্তানকে ব্রহ্মসের হুঁশিয়ারি মিঠুনের, বিলাওয়ালকে সরাসরি চ্যালেঞ্জ

Spread the love

পাহেলগাঁও হামলার পালটা অভিযানে ‘অপারেশন সিঁদুর তরজা’ চলছে এখনও। দু’দেশের মধ্যে রণংদেহি পরিস্থিতি উত্তপ্তই। এর মধ্যেই পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো ফের যুদ্ধের হুমকি দেন, দাবি করেন—ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে যুদ্ধে নামা ছাড়া উপায় থাকবে না।

মঙ্গলবার কলকাতার এক অনুষ্ঠানে এসে বিজেপির তারকা নেতা মিঠুন চক্রবর্তী তার জবাব দেন। কড়া ভাষায় ‘জাত গোখরো’ মিঠুন বলেন, “বিলাওয়াল যদি এসব কথা বলতে থাকে, তাহলে আমাদের ধৈর্য হারিয়ে যাবে। একের পর এক ব্রহ্মস ছোড়া হবে।”

সিন্ধু জলচুক্তি নিয়ে তীব্র চাপানউতোরের মধ্যেই মিঠুন আরও সরস মন্তব্য করেন, “এমন একটা বাঁধ বানাব, যেখানে ১৪০ কোটি ভারতীয় প্রস্রাব করে দিলে পাকিস্তান এমনিই ভেসে যাবে।”

বিলাওয়াল এর আগে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন—মোদী যদি সিন্ধু নদ নিয়ে কোনও কাটাছেঁড়া করেন, তা পাকিস্তানের ইতিহাস, সংস্কৃতি ও সভ্যতার উপর হামলা হবে এবং যুদ্ধ বাঁধলে পাকিস্তান ভারতের মোকাবিলা করবে।

ভোটপ্রচারের ময়দানে বরাবরের মতো মিঠুনের ফিল্মি সংলাপ এবারও রাজনীতির মঞ্চে গরম আবহ তৈরি করেছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *