রোনাল্ডো–জর্জিনার বিয়ে? সোশালে আংটির ছবি ঘিরে জল্পনা তুঙ্গে

Spread the love

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রডরিগেজ কি অবশেষে বিয়ে করলেন? সোমবার রাতে ইনস্টাগ্রামে আংটি পরা হাতের ছবি দিয়ে ক্যাপশনে লিখলেন, “আই ডু”— যা বিয়ের শপথবাক্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। সঙ্গে সঙ্গেই নেটদুনিয়ায় শুরু হয়েছে জোর গুঞ্জন।

২০১৬ সাল থেকে সম্পর্কে রয়েছেন রোনাল্ডো ও জর্জিনা। তাঁদের দুটি সন্তান রয়েছে, আর সব মিলিয়ে পাঁচ সন্তানের বাবা আল নাসের তারকা। তবে আনুষ্ঠানিকভাবে বিয়ে বা এনগেজমেন্ট— কোনোটাই আগে ঘোষণা করেননি তাঁরা।

এর আগেও রোনাল্ডো জর্জিনাকে ‘স্ত্রী’ বলে সম্বোধন করেছেন— জন্মদিনের শুভেচ্ছা বার্তায় হোক বা ইউটিউব চ্যানেলের ভিডিওতে। এমনকি অনেকে দাবি করেছেন, তাঁদের হাতে বিয়ের আংটি আগেও দেখা গেছে।

এবার জর্জিনা নিজেই ভালোবাসায় ভরা বার্তা লিখেছেন— “আই ডু। এই জন্মে এবং আমার প্রত্যেকটা জন্মে।” তবে রোনাল্ডোর সোশাল মিডিয়ায় এ নিয়ে কোনও পোস্ট নেই। ফলে ভক্তদের মধ্যে প্রশ্ন— সত্যিই কি বিয়ে সেরেছেন, নাকি কেবল বাগদান?

সরকারিভাবে এখনও কিছু জানাননি রোনাল্ডো বা জর্জিনা, কিন্তু শুভেচ্ছাবার্তার বন্যায় ভেসে যাচ্ছে জর্জিনার প্রোফাইল।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *