বাঙালিদের ছাঁটাই! হলদিয়ায় কোম্পানিকে ডেপুটেশন!

Spread the love

হলদিয়া ডকে অবাঙালিদের কাজ দেওয়া চলবে না, এই দাবিতে হলদিয়ার চারটি কোম্পানিকে ডেপুটেশন জমা দিল বাংলা পক্ষ। বাঙালি যখন বিভিন্ন রাজ্যে মার খেয়ে ঘরে ফিরছে, ঠিক সেই সময় বাংলার হলদিয়া শিল্পাঞ্চল ও হলদিয়া ডকে বাঙালিদের ছাঁটাই করে বাইরের রাজ্যের শ্রমিকদের কাজ দেওয়া হচ্ছে।

এই অভিযোগ পেয়ে সরব বাংলা পক্ষ। সোমবার, ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসে হলদিয়া ডক এলাকায় মিছিল করে বিভিন্ন কোম্পানীতে স্মারকলিপি জমা দেওয়া হয় বাংলা পক্ষর পূর্ব মেদিনীপুর জেলা সংগঠনের তরফে। স্পষ্ট করে বাঙালিকে নিয়োগের দাবি জানানো হয়। মিছিলের নেতৃত্ব দেন সংগঠনের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়। পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক সুতনু পণ্ডিত এই মিছিল ও আন্দোলনের উদ্যোগ নেন। উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি ও পূর্ব মেদিনীপুর জেলা নেতৃত্ব। গর্গ চট্টোপাধ্যায় বলেন, “এই সময়ে বাঙালি বিভিন্ন রাজ্যে মার খেয়ে বাড়ি ফিরছে। এদিকে বাংলায় থাকা হলদিয়া শিল্পাঞ্চল ও হলদিয়া ডকে বাঙালিকে বঞ্চিত করে বাইরের রাজ্যের লোক ঢোকানো হচ্ছে। এটা চলতে পারে না৷ বাঙালি ঊড়িষ্যায় মার খাবে, আর উড়িয়ারা হলদিয়ায় এসে কাজ খাবে- এটা চলতে দেব না৷ বাঙালিদ চাকরি ও কাজ চাই৷ ভূমিপুত্র সংরক্ষণ চাই৷ আমাদের আন্দোলন চলবে।”জেলা সম্পাদক সুতনু পণ্ডিত বলেন, “আমরা চারটে কোম্পানীতে এসে আন্দোলন করলাম। স্মারকলিপি জমা দিলাম৷ কমপক্ষে ৯০% ভূমিপুত্রকে কাজে না নিলে আমাদের আন্দোলন তীব্র হবে৷ আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। আমরা শিল্পের পক্ষে। কাজের পক্ষে৷ কিন্তু বাঙালিকে কাজ দিতে হবে।”


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *