ব্রাউন সুগার উদ্ধার!

Spread the love

গোপন সূত্রের খবরের মাধ্যমে বড়সড় সাফল্য পেল মালদহের গাজোল থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে সন্দেহজনক এক যুবককে ঘোরাঘুরি করতে দেখে লক্ষাধিক টাকার ব্রাউন সুগার উদ্ধার করল পুলিশ। জানাগিয়েছে, রাঙাভিটা ফ্লাইওভার সংলগ্ন এলাকায় এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়‌। ব্যাগে তল্লাশি চালিয়ে পাওয়া যায় একটি টিফিন বক্স। সেই টিফিন বক্স থেকেই উদ্ধার হয় ৪১৪ গ্রাম ব্রাউন সুগার। পুলিশ সূত্রে জানাগিয়েছে, উদ্ধার হওয়া ব্রাউন সুগারের মূল্য কয়েক লক্ষ টাকা।। পুলিশ সূত্রে আরও জানা যাচ্ছে, ওই যুবক কালিয়াচক এলাকা থেকে ব্রাউন সুগার উত্তর দিনাজপুরের ডালখোলার দিকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। পুলিশ সূত্রে খবর, ধৃত ওই যুবকের নাম মোশারফ শেখ। বাড়ি কালিয়াচকের কিসমতপুর নারায়ণপুর এলাকায়। ধৃত ওই যুবককে গ্রেপ্তারের পাশাপাশি ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *