রাস্তার উপর দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক হাতাহাতির ঘটনায় চাঞ্চল্য।ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল।আসানসোল দক্ষিণ থানার ফতেপুরের ঘটনা।জানা গিয়েছে মঙ্গলবার দুইদল যুবকের মধ্যে হঠাৎই বচসা শুরু হয়।এরপর দুই পক্ষই হাতাহাতিতে জড়িয়ে পড়ে।লাঠিসঠা নিয়ে একে অপরকে রাস্তার উপর ফেলে বেধড়ক মারধর চলে।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌছায়।এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়।তারমধ্যে একজনকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদিনের মারধরের ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল।
সিসিটিভির ফুটেজ দেখে ঘটনার তদন্তে পুলিশ।
রাস্তার উপর হাতাহাতি


