গাঁজা সহ গ্রেফতার দুই মহিলা

Spread the love

সামসেরগঞ্জে গাঁজা সহ গ্রেপ্তার দুই মহিলা। বুধবার বিকেলে সামসেরগঞ্জের নতুন ডাকবাংলা মোড় বাস স্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয় তাদের। পুলিস জানিয়েছে, ধৃত ওই মহিলাদের নাম আসকি বিবি ওরফে হাসিনা এবং সামিরুন বেওয়া তাদের বাড়ি সাগরদিঘি থানার ব্রাহ্মণী গ্রামে। ধৃতদের কাছ থেকে প্রায় ২৩ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়। এদিকে গাঁজা উদ্ধারের সময় পুলিশ প্রশাসনের পাশাপশি উপস্থিত ছিলেন সামসেরগঞ্জের বিডিও সুজিতচন্দ্র লোধ সহ প্রশাসনিক অন্যান্য কর্মকর্তারা। গাঁজা গুলো কোচবিহারের দিক থেকে বহরমপুর যাওয়ার পরিকল্পনা করেছিল বলেই জানতে পেরেছে পুলিশ। যদিও গোপন সূত্রে খবর পেয়ে সামসেরগঞ্জের ডাকবাংলায় গ্রেপ্তার করা হয় তাদের। গাঁজা সহ মহিলা গ্রেপ্তারের ঘটনায় ব্যাপক হইচই সৃষ্টি হয় নতুন ডাকবাংলায়। আগামীকাল বৃহস্পতিবার ধৃতদের বহরমপুর আদালতে পাঠানো হবে জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সামসেরগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *