‘ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম’-এর আওতায় আনতে হবে। এই দাবিতে পদযাত্রার ডাক শিক্ষকদের

Spread the love

পশ্চিমবঙ্গের শিক্ষক সমাজকে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় আনতে হবে। এই দাবিতে এক হচ্ছেন, দীর্ঘদিন ধরে কর্মরত ও অবসরপ্রাপ্ত শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা। তাঁদের দাবি, পরিবারের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে WBHS (West Bengal Health Scheme)-এর অন্তর্ভুক্তির দাবি জানাচ্ছেন অনেকদিন ধরে। বহুবার লিখিতভাবে শিক্ষা দফতর ও প্রশাসনের উচ্চস্তরে আবেদন পাঠানো হলেও, সরকারের তরফে এখনও পর্যন্ত কোনো সদর্থক পদক্ষেপ নেওয়া হয়নি।

এবার পথে নামার সিদ্ধান্ত। অনুপ কুমার সাহু, মহম্মদ সামসুজ্জামান, শ্রীমন্ত ঘোষ এবং লুৎফল হকের ডাকে পথে নামছে শিক্ষকসমাজ।
আগামী ০৫ অক্টোবর ২০২৫ (রবিবার) কোচবিহার থেকে শুরু হবে দীর্ঘ ২০ দিনের পদযাত্রা। যা শেষ হবে ২৪ অক্টোবর ২০২৫ (শুক্রবার)। নবান্ন বাসস্ট্যান্ডে। সেদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে শিক্ষক সমাজের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে কিছু দাবি তুলে ধরবেন তাঁরা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *