বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের বিরুদ্ধে উঠল নতুন অভিযোগ। একটি অনুষ্ঠানে তাঁর মঞ্চে বক্তব্য দেওয়ার সময় পায়ের কাছে রাখা ছিল রবীন্দ্রনাথ ঠাকুর ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি। সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে, বাংলার মহৎ সাহিত্যিকদের এভাবে অবমাননা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ও মন্ত্রী ব্রাত্য বসু সাংবাদিক বৈঠক থেকে সরব হয়ে বলেন, “বিজেপি বাংলার সংস্কৃতি ও গৌরবকে কখনও মর্যাদা দেয়নি। সুকান্ত মজুমদারের উচিত প্রকাশ্যে ক্ষমা চাওয়া।”তবে এই বিতর্ক নিয়ে এখনও পর্যন্ত বিজেপির শিবিরে নীরবতা বজায় আছে। সুকান্ত মজুমদার নিজেও এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।
“রবীন্দ্রনাথ-বঙ্কিমের ছবি পায়ের কাছে, বিতর্কে সুকান্ত; ক্ষমা চাইতে হবে কেন, প্রশ্ন তৃণমূলের”


