আলিপুর চিড়িয়াখানায় ২৪ ঘণ্টায় দুই বাঘিনীর মৃত্যু, তদন্ত শুরু

Spread the love

আলিপুর চিড়িয়াখানায় টানা একদিনের ব্যবধানে মারা গেল দুই প্রবীণ বাঘিনী। মঙ্গলবার প্রাণ হারায় ১৭ বছরের পায়েল, আর বুধবার মৃত্যু হয় ২১ বছরের সাদা বাঘিনী রূপার। হঠাৎ করে দু’টি মৃত্যুর ঘটনায় চিড়িয়াখানার কর্তৃপক্ষের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে।

অরণ্য ভবন সূত্রে জানানো হয়েছে, বয়সজনিত সমস্যাই মূল কারণ। তবে কোনও ধরনের গাফিলতি বা অসঙ্গতি আছে কি না, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই কমিটি গঠন করেছে বনদপ্তর। মৃত বাঘিনীদের ময়নাতদন্ত করা হচ্ছে, ভিসেরা পরীক্ষার রিপোর্টও সংগ্রহ করা হবে।

চিড়িয়াখানার পরিচর্যাকারীদের মতে, রূপা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল। তার একটি পা অকেজো হয়ে গিয়েছিল, হাঁটাচলার ক্ষমতাও হারিয়ে ফেলেছিল। অন্যদিকে, পায়েলকে আনা হয়েছিল ওড়িশার নন্দনকানন চিড়িয়াখানা থেকে। গত কয়েক মাস ধরেই সে খাওয়া প্রায় বন্ধ করে দিয়েছিল এবং নানা শারীরিক জটিলতায় ভুগছিল।

২৪ ঘণ্টার মধ্যে দুই বাঘিনীর মৃত্যুতে দর্শনার্থীরা হতবাক। অনেকের মতে, একসঙ্গে দুটি মৃত্যুর ঘটনা তদন্তের মাধ্যমে স্পষ্ট না হলে প্রশ্ন থেকেই যাবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *