আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি!

Spread the love

দিনে দুপুরে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি, আগ্নেয়াস্তসহ যুবককে গ্রেফতার করল পুলিশ ভর দুপুরে জনবহুল এলাকায় আগ্নেয়স্ত নিয়ে ঘোরাফেরা করছিল এক যুবক। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হানা দিয়ে আগ্নেয়াস্ত সহ যুবককে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতের নাম শুভঙ্কর মল্লিক। গতকাল তাকে গাইঘাটা থানার ষষ্ঠীতলা এলাকা থেকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে ধৃতের কাছ থেকে একটি সেভেন এম এম পিস্তল এবং একটি কার্তুজ উদ্ধার হয়েছে। ধৃতকে আজ গাইঘাটা থানার পুলিশের পক্ষ থেকে বনগাঁ মহকুমা আদালতে পটানো হয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *