দেবতাদের ইঞ্জিনিয়র বিশ্বকর্মা…National Unemployment Day পালন যুব কংগ্রেসের

Spread the love

১৭ই সেপ্টেম্বর একদিকে শিল্পকর্ম ও মেহনতি মানুষের দেবতা বিশ্বকর্মার পুজো আর অপরদিকে ভারতবর্ষের বিশ্বঅকর্মা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষ্যে সারা ভারতবর্ষে যুব কংগ্রেসের পক্ষ থেকে National Unemployment Day পালন করা হয়, তারই অঙ্গ হিসেবে পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে শিয়ালদহ স্মার্ট বাজারের সামনে অভিনব প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করা হয়। বেকারত্বের জ্বালায় জ্বলতে থাকা শিক্ষিত যুব সমাজ এখানে তাদের ডিগ্রী ডাস্টবিনে ফেলে (প্রতিকী ভাবে) পকড়া, চা, সরবত, পপকর্ন বিক্রি সহ জুতো পোলিশ এর মাধ্যমে রোজগারের ব্যবস্থা করে এবং এর পাশাপাশি পথ চলতি মানুষের স্বাক্ষর সংগ্রহের মাধ্যমে ভোট চোর, চাকরি চোর নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে জনমত সংগঠিত করা হয়। এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন সর্বভারতীয় যুব কংগ্রেসের সম্পাদক ও পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসের ইনচার্জ এহসান আহমেদ খান, পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসের নেতৃত্ব কমিটির সদস্য সাহিনা জাভেদ, সৌরভ প্রসাদ সহ যুব কংগ্রেস নেতৃত্ব।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *