অন্ডাল থানার পুলিশের জালে নকল মুদ্রা বিক্রেতা

Spread the love

অন্ডাল থানার পুলিশের জালে ধরা পড়লো দুই অভিযুক্ত বীরভূমের বাসিন্দা মীর আমিরুল ও শেখ আসাদুল্লাহ। পুলিশ সূত্রে জানা গেছে, দুই ব্যক্তি প্রথমে সিউড়িতে ‘প্রাচীন মুদ্রা’ দেখিয়ে সাড়ে চার লক্ষ টাকার প্রতারণা করে। পরে একই কৌশলে ফের দুর্গাপুরের উখড়া এলাকায় এক ব্যক্তির কাছ থেকেও টাকা হাতানোর চেষ্টা চালায়।‌খবর পেয়ে অভিযান চালিয়ে অন্ডাল থানার পুলিশ বুধবার রাতে তাদের গ্রেফতার করে। বৃহস্পতিবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।‌
পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে ওর থেকে নগদ টাকা ও নকল মুদ্রা উদ্ধার করে এর সাথে আর কেউ জড়িত রয়েছে কিনা তাও তদন্ত চালাচ্ছে পুলিশ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *