মালদহে নিজের বাড়িতেই গুলিবিদ্ধ যুবক। পিস্তল থেকে গুলি ছিটকে জখম। বাড়িতে মজুত আগ্নেয়াস্ত্র পরিষ্কার করতে গিয়ে অসাবধানতাবশত গুলি। পায়ে গুলি লাগে ওই যুবকের। গুলিবিদ্ধ যুবক অপূর্ব ঘোষ ওরফে বুবাই (২২)। মালদহের ইংরেজবাজারের রামকেলি এলাকার ঘটনা। ধৃতের বাড়িতে হানা দিয়ে একটি পাইপ গান, একটি পিস্তল এবং দুই রাউন্ড গুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ। জখম যুবককে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে মালদহ মেডিকেল কলেজে পুলিশ সেলে চিকিৎসাধীন ওই যুবক। কোথা থেকে কি উদ্দেশ্যে মজুত করা হয়েছিল অস্ত্র? খতিয়ে দেখছে পুলিশ।


