তলিয়ে মৃত্যু

Spread the love

স্নান করতে নেমে নদীতে তলিয়ে মৃত্যু হল অষ্টম শ্রেনীর পড়ুয়ার। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা দেড়টা নাগাদ কাটোয়া পুরসভার হরিসভাপাড়ার স্নানঘাটে।কাটোয়া পুরসভার স্থানীয় কাউন্সিলর বিজন সাহা বলেন, শহরের বাগানেপাড়ার বাসিন্দা কাটোয়া কাশীরাম দাস বিদ্যায়তনের অষ্টম শ্রেনীর ছাত্র রাজিত খাঁ (১৪) ছোটভাই আরিয়ানের সঙ্গে ভাগীরথী নদীর ঘাটে স্নান করতে নেমেছিল। স্থানীয়দের দাবি জলে নেমে খেলা করার সময় অসাবধানতায় রাজিত তলিয়ে যায়। ভাগীরথীর নদীর স্রোতের তীব্র টানে কিছু বোঝার আগেই রাজিত জলে নিখোঁজ হয়ে যায়। বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা দুর্ঘটনাস্থলে পৌঁছানোর আগে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে নদীতে খোঁজাখুঁজি শুরু হয়। ঘন্টাখানেক পর এক ব্যক্তি রাজিত খাঁকে সংজ্ঞাহীন অবস্থায় নদী থেকে উদ্ধার করে। কাটোয়া মহকুমা হাসপাতালের চিকিৎসক রাজিত খাঁ-কে মৃত বলে ঘোষণা করেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *