ঘরের মধ্যে স্ত্রীকে খুন করে আগুন

Spread the love

ঘরের মধ্যে স্ত্রীকে খুন করে আগুন। ঘটনাস্থলে পুলিশ ও দমকল এলে বন্ধ ঘরের ভিতর থেকেই পুলিশকে বাধালো অস্ত নিয়ে বাঁধার চেষ্টা। পরে অস্ত্র সহ স্বামীকে আটক পুলিশের।
রবিবার সকালে বলরামপুর থানার করমা গ্রামের ঘটনা। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্ত স্বামী নবীন শঙ্কর মোদক এর বাড়ি থেকে ধোঁয়া উঠতে দেখে স্থানীয় বাসিন্দারা। বলরামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ও সাথে সাথে দমকল বিভাগে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে দমকল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এলাকাবাসীদের অভিযোগ ওই বাড়িতে, নবীন মোদক ও তার স্ত্রী মাধুরী মোদক থাকতেন। কিছুদিন ধরেই তাদের মধ্যে ঝামেলা চলছিল, এলাকাবাসীদের দাবি আজ সকালে অভিযুক্ত তার স্ত্রীকে ভিতর থেকে বাড়ির দরজা বন্ধ করে আগুন জ্বালিয়ে দেই। ঘটনা জানাজানি হতেই ব্যাপক উত্তেজনা ছড়াই এলাকায়।
ঘটনাস্থলে বলরামপুর থানার পুলিশ পৌঁছে বাড়ি থেকেই নবীন শংকর মোদককে ধারালো অস্ত্র সহ আটক করে। অর্ধ দগ্ধ মৃতদেহটি উদ্ধার করেছে পুলিশ। দেহটি ময়না তদন্তে পাঠানো হয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *