গেরুয়া চাপে অস্বস্তিতে তৃণমূল! জেলাপরিষদ সদস্যদের নিয়ে কালীঘাটে জরুরি বৈঠকে মমতা

Spread the love

রাজ্যে বিজেপির ক্রমবর্ধমান প্রভাব এবং সংগঠনের ভিতরে নিষ্ক্রিয়তা নিয়ে উদ্বেগ বাড়ছে তৃণমূল কংগ্রেসের অন্দরে। সেই আবহেই রবিবার জেলাপরিষদের সদস্যদের কালীঘাটে তলব করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের মতে, এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে।

দলীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি বিভিন্ন জেলায় হওয়া সাংগঠনিক পর্যালোচনা বৈঠকে একাধিক জেলাপরিষদ সদস্য ও কর্মাধ্যক্ষের অনুপস্থিতি নজরে এসেছে শীর্ষ নেতৃত্বের। অনেক জায়গাতেই দলের কর্মসূচিতে জনপ্রতিনিধিদের নিষ্ক্রিয়তা নিয়ে অভিযোগ উঠেছে। এর জেরেই এবার সরাসরি কালীঘাটে ডেকে পরিস্থিতি খতিয়ে দেখতে চাইছেন মমতা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *